মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মগবাজার থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭.৫৩ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

মগবাজার এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ বাবু ওরফে তাজুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) ঢাকা মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মগবাজার এলাকায় একজন লোক ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে বিকাল ০৫:৪০ টায় মগবাজারের ভর্তা ভাত রেঁস্তোরার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাবু নামের এক ব্যক্তির হেফাজত থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com