বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা বার নির্বাচনে সাদা প্যানেল ১৩ নীল ১০ পদে জয়ী

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৪.৪৮ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটির সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে হোসেন আলী খান হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নীল প্যানেল থেকে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাদা প্যানেল থেকে সহ-সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়েছেন।
ঢাকা বারের ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। প্রতিদিন সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সাদা প্যানেল ও নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এবার মোট ১৮ হাজার ১৫০ জন আইনজীবী ভোটার ছিলেন। দুই দিনে মোট ৯ হাজার ২৯৯ জন ভোট দেন। শুক্রবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়। আজ শনিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এডভোকেট মুন্সি ফখরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নীল প্যানেলের জয়ীরা হলেন- সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান ও কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, অফিস সম্পাদক জয়ী হয়েছেন এইচ এম মাসুম, সদস্য পদে – ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, কাজী আফরোজা সুলতানা (ইভা), আজহার উদ্দিন রিপন, মো. তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।
সাদা প্যানেলে বিজয়ীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি মো. ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া, সদস্য- মো. সাব্বির হোসেন, মো. মেহেদী হাসান মেরিন, এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, এবিএম ফয়সাল সারোয়ার ও সাইফুল ইসলাম।
এ নির্বাচনে সিনিয়র এডভোকেট মুন্সি ফখরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সূষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষ্যে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com