বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে পড়তে গিয়ে মাদ্রাসার ছাত্রী অন্ত:স্বত্বা; ধর্ষক আটক

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৪৮ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

দেবীদ্বারে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী পড়তে গিয়ে শিক্ষক চাচাতো ভাই কর্তৃক বিয়ের প্রলোভনে একাধীক বার ধর্ষণের শিকার হয়ে অন্ত:স্বত্বা ধর্ষক হয়ে পড়েছে। ওই ঘটনাটি ঘটেছে উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের ফকির বাড়িতে। পুলিশ অভিযান চালিয়ে লিটন নামের ওই ধর্ষকে আটক করেছে।
ধর্ষিতার পিতা কর্তৃক দায়ের করা মামলার সূত্রে জানা যায়, ধর্ষক লিটন ও ধর্ষিতা মাদরাসা ছাত্রী সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। এ সম্পর্কের কারণে ভুক্তভোগী ছাত্রীর বাবা চরবাকর গ্রাম থেকে সুবিল গ্রামে লিটনের বাড়িতে থেকে পড়াশুনার জন্য ওই ছাত্রীকে পাঠিয়েছিলেন।
লিটন পড়ানোর ছলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই ছাত্রী  অন্ত:স্বত্বা; ধর্ষক হয়ে পড়ে। বিষয়টি লিটনের পরিবারের মধ্যে জানাজানি হলে লিটনের পরিবার ওই ছাত্রীকে কৃমিনাশক ঔষধ সেবনের কথা বলে গর্ভপাতের ঔষধ সেবন করিয়ে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে রোববার রাতে দেবীদ্বার থানায় মো.লিটন মিয়া(২৬)কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক লিটন মিয়াকে গ্রেফতার করে এবং সোমবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযুক্ত ধর্ষক লিটন মিয়া সুবিল গ্রামের ফকির বাড়ির আবদুল মান্নান মিয়ার ছেলে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে লিটনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ লিটন মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন ধর্ষণের কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com