মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁর মান্দায় পাটের খেতে নতুন কবর, এলাকায় তোলপাড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭.৪৭ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সদ্য কেটে নেওয়া পাটের খেতে রাতারাতি একটি কবর খনন
করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কবরটি এলাকাবাসীর নজরে আসার পর
তোলপাড় শুরু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের
শুটকিবাদাল গ্রামে। তবে স্থানীয়দের দাবি, এলাকায় ভীতি ছড়াতে কবরটি
খনন করে থাকতে পারে।
খনন করার পর কবরটি আবারও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। উত্তর দক্ষিন
করে কবরের দৈর্ঘ্য পাঁচ ফুট, প্রস্থ চার ফুট এবং গভীরতা তিন ফুট। এ
অবস্থা দেখে সেখানে মানুষের মরদেহ মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে
সন্দেহ হয় স্থানীয়দের মনে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তাঁরা।
সংবাদটি জানার পর কবরটি এক নজর দেখার জন্য নারী-পুরুষের ঢল নামে
শুটকিবাদাল গ্রামের মাঠে। তবে কী উদ্দেশ্য নিয়ে কে বা কারা এটি খনন
করেছে তা জানা যায়নি। পুলিশ বলছে, দুষ্টুচক্র খামখেয়ালির ছলে কবরটি
খনন করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক জানান, ‘বৃহস্পতিবার সকালে ওই পথ দিয়ে যাওয়ার
সময় শুটকিবাদাল গ্রামের কাতার প্রবাসি আব্দুল গফুরের খেতে সদ্য খনন
করা কবরটি আমার নজরে আসে। তাৎক্ষনিক গ্রামে গিয়ে লোকজনকে
বিষয়টি অবহিত করি। এরপর কবরটি দেখার জন্য সেখানে মানুষের ঢল নামে।’
চকউলি গ্রামের গৃহবধূ বিলকিস বেগম বলেন, ‘গ্রামের মাঠে পাটের
জমিতে নতুন কবর খনন করা হয়েছে এমন খবরে এলাকায় হইচই পড়ে যায়।
কবরটিতে লাশ থাকতে পারে এমন সন্দেহ নিয়ে আমি সেখানে দেখতে
গিয়েছিলাম। তবে যারাই কাজটি করে থাকুক ঠিক করেননি।’
গ্রামপুলিশ ইয়াদ আলী বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে
একটি দড়ি দিয়ে কবরের চারপাশ ঘিরে দিয়েছি। একই সঙ্গে উৎসুক জনতা
যাতে করে কবরের আশপাশে যেতে না পারে সেই কাজ করেছি। পরে পুলিশের
উপস্থিতিতে খনন করে সেখানে কিছুই পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, খামখেয়ালি করে
কাজটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খতিয়ে দেখা
হচ্ছে বলেও জানান ওসি শাহিনুর ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com