মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হাতিরঝিল এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭.৫৩ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৬ হাজার ছয়শত পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ ছালাম, মোছাঃ চম্পা বেগম ও মোছাঃ জাহানারা বেগম ওরফে জাহানারা।

মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) বিকাল ৫:২০টায় হাতিরঝিল থানার মধুবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে কয়েকজন মাদক কারবারি হাতিরঝিল থানার নয়াটোলা মধুবাগে হাতিরঝিল বিরিয়ানি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ছালাম, চম্পা ও জাহানারাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com