সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৮.৫৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

ছোট ছোট সাতটি দল ও সংগঠনের সমন্বয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এই সাতটি দলের মধ্যে পাঁচটি দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের জন্য সংলাপে অংশ নিয়েছিলো; যারা আগেও তিনটি ভিন্ন জোটের শরীক ছিলো।

নতুন জোটের পক্ষ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়ে জাসদের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকারব্যবস্থা নিয়ে এই জোটের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবসহ দাবি রয়েছে।

এর আগে, রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের এই নতুন জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব।

জোটের দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

জেএসডি ও নাগরিক ঐক্য ২০১৮ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ঐক্যফ্রন্টে ছিলো। সরকারবিরোধী আন্দোলন গড়তে বিএনপির সাথে সংলাপে ছিলো গণতন্ত্র মঞ্চের পাঁচটি দল।

গণতন্ত্র মঞ্চের ঘোষণা দিয়ে আসম আবদুর রব বললেন, তাদের এই জোট নানা ইস্যুতে সরকার বিরোধি আন্দালনে মাঠে নামবে।

মঞ্চের রূপরেখা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবেন তারা।

জোটের রূপরেখায় রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপশি মুক্তিযুদ্ধের অঙ্গীকার অনুযায়ী সব নাগরিকের জীবন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মঞ্চের আত্মপ্রকাশের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com