সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক
সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূ‚মিকা
পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক
নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান
শুরু করেছে যা মাদক নিরমুল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই
ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস
অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ
রানা এর নেতৃত্বে ০৭ আগস্ট ২০২২ ইং তারিখ ০৯.১৫ ঘটিকার সময় বিশেষ
অভিযান পরিচালনা করে ২২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ (৫৭), পিতা- মৃত শুকুর আলী, সাং- তেজাপাড়া থানা-বদলগাছী, জেলা- নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও
মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।