মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মতিঝিল থেকে ডিবি পরিচয়দানকারী ৬ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৭.২০ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে খেলনা পিস্তল ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়দানকারী ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-ফরিদ উদ্দিন, মোঃ পারভেজ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জসিম ও মোঃ নাছির। এসময় তাদের হেফাজত থেকে ডিবি লেখা ৩টি জ্যাকেট, ১টি হাতকড়া, ১টি লাঠি, ২টি হোলস্টার, ৩টি খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ৫টি চেক বই ও ১টি পুরাতন নোয়াহ মাইক্রোবাস (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-চ ১৩-৯৯৭৯) উদ্ধার করা হয়।

 

রবিবার (৩১ জুলাই ২০২২) বিকাল ৩:০০টায় মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন নোয়াহ মাইক্রোবাসসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আজ সোমবার (১ আগস্ট ২০২২) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি বলেন, ডিবি পুলিশের নিকট সংবাদ আসে মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোড এলাকায় কতিপয় ব্যক্তি ডিবির জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে গোয়েন্দা প্রধান বলেন, গ্রেফতারকৃতরা সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে আগত টাকা লেনদেনকারীদের কৌশলে অনুসরণ করতে থাকে। অধিক টাকা লেনদেকারী টার্গেটকৃত ব্যক্তির পোশাকসহ অন্যান্য তথ্য রাস্তায় অপেক্ষমান তাদের অন্যান্য সদস্যদের নিকট  মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। পরবর্তীতে গ্রেফতারকৃতরা টার্গেটকৃত ব্যক্তিকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে সুবিধাজনক স্থানে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তার সঙ্গে থাকা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুন্ঠন করে নিয়ে নেয়। পরে রাস্তায় কোন সুবিধাজনক স্থানে গাড়ি  থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইতোমধ্যে গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরসহ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলার মহাসড়কে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। এরা সকলেই পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য।

তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে ভুয়া ডিবি পরিচয়ে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নিকট থেকে ডিবি পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়। তাই ডাকাত চক্র যাতে সহজে ডিবি পুলিশের জ্যাকেট নকল করতে না পারে সেই লক্ষ্যে কিউ আর কোড এবং নতুন কিছু ফিচার সম্বলিত জ্যাকেট ডিবিতে সংযোজন করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব রিফাত রহমান শামীম পিপিএমএর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com