বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৯.৩৫ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ী  এলাকা থেকে ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সোহেল, মোঃ সহিদ ও মোঃ শরিফ।

বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) সকাল ০৭:৩৫ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান ডিউটি করাকালীন সংবাদ পাওয়া যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হেদায়েত উল-ইসলাম খান সড়কের ওয়ালটন শো-রুমের সামনে তিনজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সোহেল, সহিদ ও শরিফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com