বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্ষককে গণধোলাইয়ের পর মাথা ন্যাড়া করে পুলিশে হস্তান্তর

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৬.২৬ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় সাগর কুমার (১৬) নামে এক ধর্ষককে হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর তার মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২২ জুলাই) ওই ধর্ষকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর তাকে বগুড়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সাগর কুমার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া মধ্যপাড়া এলাকার শ্রী কিনা হাওলাদারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া মধ্যপাড়া এলাকার জনৈক ব্যক্তির মেয়ে (০৬) বাড়ির পার্শ্ববর্তী একটি মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেয়েটি ওই মাদ্রাসায় পড়তে গিয়ে দেখে কোন ছাত্র-ছাত্রী তখনও আসেনি।

মেয়েটি তখন মাদ্রাসার একটি কক্ষে প্রবেশ করা মাত্রই তার পিছু নিয়ে আসা সাগর কুমার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন ও স্থানীয়রা ওই ধর্ষককে হাতেনাতে আটক করে।

এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধর্ষক সাগর কুমারকে গণধোলাইয়ের পর তার মাথা ন্যাড়া করে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে আটককৃত সাগর কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

একাত্তর/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com