আসাদুজ্জামান মাসুদঃ অবৈধভাবে কিডনি বেচাকেনার বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সংঘবদ্ধ চক্রের অন্যতম হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বনশ্রী,মিরপুর ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এ এস পি নোমান আহমদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ এস পি নোমান আহমদ বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা করে আসছিলো বিধায় র্যাব-১ মঙ্গলবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে চক্রের অন্যতম হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।