বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা – বরিশাল নৌপথে ল‌ঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে ১২ যাত্রী

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ৮.০২ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

বরিশাল-ঢাকা নৌপথের ল‌ঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান মালামাল হারিয়েছেন ১২ যাত্রী। সবাইকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে ঢাকা বরিশাল-রুটের পারাবাত-৯ লঞ্চ থেকে সাতজন, অ্যাডভেঞ্চার থেকে দুই, সুন্দরবন থেকে দুই ও পূবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

অজ্ঞান পা‌র্টির খপ্প‌রে পড়া যাত্রীরা হলেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন ও জসিম।হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রায় জানান, ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com