রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম-মোঃ রহমত আলম ও মোঃ সজিব। এসময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।