বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুর থেকে হেরোইনসহ ৩জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৬.১৯ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ ৩জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ বিপ্লব হোসেন, মোঃ হেলাল সরদার ও তানিয়া আক্তার ওরফে সোনিয়া । এসময় তাদের হেফাজত হতে ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার (২২ জুন ২০২২) রাত ৮:২০ টায় মোহাম্মদপুর থানার বসিলা মডেল টাউন এলাকা থেকে তাদেরকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম(বার), পিপিএম জানান, মোহাম্মদপুর থানাধীন বসিলা মডেল টাউন এলাকায় কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বিপ্লব, হেলাল ও তানিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের হেফাজত হতে ২৭০ গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com