মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে  ছুরিকাঘাতে কিশোর খুন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৪৪ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিব (১৬) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় দেবীদ্বার উপজেলার ধামতি ও রাধানগর গ্রামের সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিব (১৬) দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের তাজুল ইসলাম’র ছেলে। সে নানার বাড়ি রাধানগর গ্রামের থেকে হকারী করে খেলনা সামগ্রী বিক্রি করতো। আহত হয় সোহাগ, আল-আমিন ও শরীফ নামে আরও তিনজন।

স্থানীয় সূত্রে জানা যায়- রাধানগর উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাধানগর ও ধামতি গ্রামের খেলোয়ারদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার এক পর্যায়ে সোমবার বিকাল ৫টায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রাধানগর গ্রামের খেলোয়ারদের ছুরিকাঘাত করে প্রতিপক্ষের খেলোয়ারা। এতে শাকিব নামের এক জনের বুকে ছুরিকাঘাত হয়। তাকে দ্রæত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আহত শরীফ মিয়াজী জানায়- ধামতি গ্রামের আরিফ এর ছোট বোন রাহিমার সাথে একজনের প্রেম গঠিত বিষয় নিয়ে ক্ষিপ্ত হয় আরিফ। ক্রিকেট খেলার মধ্যে ঝগড়া সৃষ্টি করে প্রতিশোধ নিতে হামলা চালায় তারা।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ডালিম মজুমদার জানান- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কিশোরকে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে। যদিও খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি তবে ঘটনাস্থল দেবীদ্বার থানাধীন হওয়ায় সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান- আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনার সূত্রপাত এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com