বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 কমলাপুর খেকে ইয়াবা সহ ১ জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৬.০১ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

ইয়াবা বহনকালে বি-বাড়িয়া এক্সপ্রেসে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুবেল মিয়া। সে ওই বাসটির চালক।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, শুক্রবার (১৭ জুন ২০২২) কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে কতিপয় মাদক কারবারি ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন  তথ্যের  ভিত্তিতে  মতিঝিল  থানার উত্তর কমলাপুর  হোটেল স্টার সিটির সামনে  অবস্থান নিয়ে সঙ্গীয় ফোর্সসহ বাসের অপেক্ষা করা হয়। বিকাল ৪:৩০ টায় বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের বাসটি এসে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাসের চালক রুবেল পালানোর চেষ্টা করে। তখন রুবেলকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে  ৪ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়। আর মাদক পরিবহনে ব্যবহৃত বাস যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ব ১৫–৪০৭১ জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা  থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com