মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৬ জলদস্যু আটক ! 

  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৬.১০ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার ৫ নং চর আব্দুল্যাহ ইউপির চর গজারিয়া গ্রামের মেঘনা নদীর ওপর থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আহত জেলে নজির রাড়ী বাদী হয়ে ৬ জলদস্যুসহ অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে ডাকাতি মামলা করেছেন।
আটক জলদস্যুরা হলেন ভোলার দৌলতখাঁ উপজেলার চরখলিফা গ্রামের মো. ছাদেকের ছেলে কালাম (৩২), ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসনগর গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে খোরশেদ আলম (৩০) ও মঞ্জুর পাটোয়ারীর ছেলে জিসান (২৮), নোয়াখালীর চরভাটা ইউপির তজল কবিরাজের ছেলে আশ্রাফ উদ্দীন বেলাল (৩৫) ও মৃত আলী হোসেনের ছেলে মাহফুজুল হক (৩৫) এবং কমলনগরের চরমার্টিন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মো. কামাল (৩৩)।
রামগতি থানার পুলিশ জানায়, চর আব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের কাছে মেঘনা নদীর ওপর জেলেদের জিম্মি করে মারধর ও তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আটক জলদস্যুরা। সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘেরাও করে ৬ ডাকাতকে আটক করেন। অন্যরা নদী সাঁতরে পালিয়ে যায়।
রামগতি থানার ওসি মো. সোলাইমান জানান, আটক ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা হয়েছে (মামলা নং-০৩/২০)। তাদের ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com