মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি জনশক্তি কোম্পানীর অর্ধ কোটি টাকা ছিনতাই গ্রেফতার ৩

  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ১০.৩৩ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ     বরগুনার আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কে টিয়াখালী কলেজের সামনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহকারী ২টি কোম্পানীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিন জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ। পুলিশ দু’দিনেও উদ্ধার করতে পারেনি ছিনতাইকৃত টাকা।
আমতলী থানা সূত্রে জানাগেছে, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জনশক্তি কোম্পানী এসইডব্লিউ আরইডব্লিউ এর কর্মকর্তা সোহেল আহম্মেদ তালুকদার বাদি হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ওসি আবুল বাশার মুঠোফোনে জানিয়েছেন টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাষাবাদের জন্য আটক করা সোলাইমান, নাজমুল ও বেলাল নামে তিন জন এই ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করায় তাদেরকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ ফেব্রæয়ারি বুধবার দুপুরে বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতনের ৯৭ লক্ষ টাকা তুলে তিনটি জনশক্তি কোম্পানী জেপি ট্রেডার্স, এসইডবিøউ ও আরইডবিøউ। এ টাকা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে রওনা হয়। ওই বিকেল সারে ৪টার দিকে আমতলী কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের টিয়াখালী কলেজের সামনে পৌছলে ৭/৮ টি মোটরসাইকেল যোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা দুটি বাঁশ রাখা একটি ভ্যাণগাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে। দেশীয় অস্ত্র নিয়ে মুখোশধারীরা মাইক্রোবাসের পিছন ও পাশ দিয়ে গøাস ভেঙ্গে গাড়ি থামায়। এ সময় দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা ৬ জনকে বেধড়ক পিটিয়ে ও দুজনকে কুপিয়ে আহত করে দুটি ব্যাগে থাকা এসইডব্লিউ ও আরইডব্লিউ নামের দুটি জনশক্তি কোম্পানীর অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com