বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৯.১৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

বগুড়া জেলার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কোকিল চন্দ্র ম-লকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা ম-ল এই রায় দেন।
রায়ে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের রায় দেয়া হয়েছে।
দ-প্রাপ্তরা হচ্ছে- জেলার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দনবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত।
রায় ঘোষণার সময় দ-িত আসামিরা আদালতে উপস্থিত ছিল। নিহত কৃষক কোকিল চন্দ্র ম-ল ওই এলাকার শ্যামল চন্দ্র ম-লের ছেলে।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।
তিনি বলেন, ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি ও রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন, কোকিল ও দ-প্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল।
আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দ-প্রাপ্ত ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com