মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৪৯ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাদশা মিয়া (৫৫) নামের এক রোগী চিকিংসা অবহেলায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। প্রতিবাদে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নিহত বাদশা মিয়া রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী শাহানারা ও ছেলে শাহজাহান জানান, বুধবার দিবাগত রাত ১ টার দিকে হার্টের ব্যাথা নিয়ে বাদশাহ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু কোন চিকিৎসক ও নার্স তাদের রোগীর যথাযথ চিকিৎসা সেবায় এগিয়ে আসেনি। সকালে রোগী টয়লেটে গেলে সেখানে ঘুরে পড়ে যায়। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনদের চিৎকার ও ক্ষোভের মুখে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিৎসা চলছিল। হঠাৎ রোগী মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত। তবুও কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com