সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

এইচআইভি আর জ্বরের অ্যান্টি-ভাইরাস মিশিয়ে তৈরি করোনাভাইরাসে নতুন ওষুধ

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০, ১.০৪ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এইচআইভি আর জ্বরের অ্যান্টি-ভাইরাস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে এক নতুন ওষুধ। আর সেই ওষুধেই কাবু হয়েছে করোনাভাইরাস! সম্প্রতি এমনই দাবি করল থাইল্যান্ড। এই নতুন অ্যান্টি-ভাইরাসের প্রয়োগে মাত্র ৪৮ ঘণ্টাতেই এক রোগী সুস্থও হয়ে উঠেছেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন থাইল্যান্ডের এক চিকিৎসক। তবে বিষয়টা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। তাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এখনই প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হয়নি। থাইল্যান্ডের চিকিৎসক কিয়েংসাক আত্তিপর্নওয়ানিচ রবিবার দাবি করেছেন, ৭১ বছরের এক করোনা আক্রান্ত রোগীর উপর এই অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকেরা তাঁর উপরে নজর রেখেছিলেন। তাঁর শরীরে এই মিশ্রিত এইচআইভি এবং জ্বরের অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করার ৪৮ ঘণ্টা পর থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। ৪৮ ঘণ্টা আগে তাঁর শরীরে করোনাভাইরাসের পরীক্ষা পজিটিভ দেখিয়েছিল। ৪৮ ঘণ্টা পরে সেই রিপোর্টই পুরোপুরি নেগেটিভ হয়ে যায়। এমনকি যে রোগী পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, তিনি বিছানায় উঠে বসতেও পারছেন। আগের থেকে অনেকটাই সু্স্থবোধ করছেন।ওই চিকিৎসক জানিয়েছেন, এই সঠিক প্রমাণিত হলেই তা প্রকাশ করা হবে।এখনও পর্যন্ত চিনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আক্রমণে ৩৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। চিন ছাড়িয়ে আরও ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই প্রথম সম্প্রতি চিনের বাইরে ফিলিপিন্সে এক আক্রান্তের মৃত্যু হয়েছে। তার পরই থাইল্যান্ডে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি ওঠায়, অনেকটাই আশাবাদী বিশ্ববাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com