বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৫.৪০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম মিয়া ও মোঃ আপেল মিয়া।

শুক্রবার (২৭ মে ২০২২) বিকাল ০৫:৪৫ টায় মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচ থেকে এ বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, শুক্রবার মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা ইনকামিং মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচে পরিবহনের জন্য অপেক্ষারত মাসুম মিয়া ও আপেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল।

ডিএমপির যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com