মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাত লাদেন গ্রেপ্তার, সহযোগী কাশেম পলাতক

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৩.৫৩ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলম ড্রাইভার বাড়ির আলম ড্রাইভার এর ছেলে ফিরোজ আলম রাজু ওরফে দুর্দর্ষ ডাকাত লাদেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ।
গোপন সংবাদ পেয়ে দালাল বাজার পুলিশ কেম্পের ইনচার্জ উপপরিদর্শক চৌকস পুলিশ অফিসার পুলেন বড়ুয়া ও সহকারি উপপরিদর্শক মোঃ ইলিয়াস সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগীতায় গত ২ তারিখ দুপুরে গ্রেপ্তার করে। এ সময় তার অপর সহযোগী আবুল কাশেম পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, ডাকাত লাদেনের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলার এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত আসামী। লক্ষ্মীপুর সদর থানার এফ আই আর নং ২৪ তারিখ ১৮ মার্চ ২০১৮ ; সময় ১২’২০, ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০; এই মামলায় ডাকাত লাদেন এজাহার ভুক্ত আসামি।
লক্ষ্মীপুর সদর থানার এফ আই আর নং ২৮ তারিখ ১৭ মার্চ ২০১৫ ; জি আর নং ১২৫/১৫ তারিখ ১৭ মার্চ ২০১৫ ; সময় -ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০; এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ।
লক্ষ্মীপুর সদর থানার এফ আই আর নং ৭৫ তারিখ ২৭ অক্টোবর  ২০১৪ ; জিআর নং ৯৭৬/১৪ তারিখ  ২৭ অক্টোবর  ২০১৪  সময়-ধারা ৪, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত বলে দালাল বাজার পুলিশ কেম্পের ইনচার্জ পুলেন বড়ুয়া।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিঞা বলেন- দালাল বাজার থেকে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com