মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

‘অন্যরকম’ ম্যাগাজিনে ইলিয়াস কাঞ্চন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৮.১৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ‘অন্যরকম’ ম্যাগাজিনে অংশ নিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন। এ ম্যাগাজিনের একটি স্কিডে অংশ নেবেন তিনি। কোরবানীর ফজিলত নিয়ে। এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। নিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছে প্রতি মাসের শেষ শুক্রবার। এ পর্ব প্রচার হবে ২৭ মে রাত সাড়ে ৮ টায়। বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই। বিআরবি হসপিটাল নিবেদিত এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ন্যাশনাল মিডিয়া সেন্টার।
বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ¬ীলতা অনাচার ক্রমশ: গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধকে। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, , জিল¬ুর, হান্নান শেলী, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।
অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালনাক এইচ এম বরকতুল¬াহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ম্যাগাজিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com