মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুক্তি পাচ্ছে ইমন-মমর ‘আগামীকাল’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৭.৫৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ
১৫ বছর আগে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ইমন ও মম’র। তৌকির আহমেদ পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। এর পরের অবস্থা সেই গানের মতো- দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে…। ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। মাঝে মাঝে ইমন যেমন নাটক করতেন, মমও মাঝে মাঝে সিনেমায় ঢুঁ মেরেছেন। তবে ১৫ বছরে এক আর হওয়া হলো না তাদের।অবশেষে আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। ছবির নাম ‘আগামীকাল’। ৩ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা অঞ্জন আইচ ও অভিনেতা মামনুন ইমন।ইমন বলেন, ‘দারুচিনি দ্বীপ’ ছিল আমাদের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। মানে আরও পরিণত। আমি বলবো, এটা একটা ভালো গল্পের ছবি। গত ঈদের পর দর্শকেরা আবার প্রেক্ষাগৃহে ফিরছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমাদের ছবিটি মুক্তি পাচ্ছে।’ ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com