শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রামপুরা চৌধুরী পাড়া এলাকায় ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ১০.০৬ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

খিলগাঁও, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টুকে আবারও ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তাকে রবিবার (২২ মে ২০২২) দুপুরে রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী জানান, রবিবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায় যে, রামপুরার চৌধুরী পাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভুট্টুর নামে ডিএমপির খিলগাঁও থানায় ৩টি, রামপুরায় ১টি ও বাড্ডা থানায় ১টি মাদকের মামলা রয়েছে। এবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় রামপুরা থানায় আরো একটি মাদকের মামলা যুক্ত হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com