মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঢাকা উত্তরে নিহত পোলিং এজেন্ট নিহত লক্ষ্মীপুরের বসড়ীতে চলছে শোকের মাতম!  

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ৫.১২ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের পোলিং এজেন্ট সুমন শিকদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত পোলিং এজেন্ট সুমনের বাড়ী লক্ষ্মীপুরের রামগতিতে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। এদিকে সুমনের গ্রামের বাড়ি রামগতিতে চলছে শোকের মাতম।
শনিবার দিবারাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটেে ওই নির্বাচনী সহিংসতার ঘটনায় নিহত সুমন ৩২ নং ওয়ার্ডের নতুন নির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান-নূর-ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন।
নিহত সুমনের বন্ধু সাজ্জাদ জানান, সুমন, রুবেল, আলামিন ও ইমরানসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাড়িয়ে কথা বলার সময় হঠাৎ বেশ কয়েক জন লোক এসে ৩৩ নং ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে কোপাতে থাকে। এতে সুমন আহত হলে তাকে শহীদ সোহরাওয়র্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। হামলা করার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারেননি বলেও জানান সাজ্জাদ।
নিহত সুমন সিকদার লালমাটিয়ায় বাবা আনোয়ার আহমেদ শিকদার ও মাতা ঝুমুর বেগমের সঙ্গে থাকতেন। আনোয়ার আহমেদ একজন গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগতিতে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. প্রবাহ বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মোহাম্মাদপুর থানা উপ-পরিদর্শক মো. হারুন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com