শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাস্টার্স পরীক্ষার্থিনীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৯.৩৯ পিএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার রিতা আক্তার (২৩) নামের এক মাস্টার্স বাংলা শেষ বর্ষের ছাত্রীর নিজের শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রিতা আক্তার উপজেলার ৯নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়া) গ্রামের মোশাররফ হোসেনের (রানিং মেম্বার) মেয়ে। রিতা আক্তার দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স বাংলা শেষ বর্ষের পরীক্ষার্থিনী। পড়াশুনা চলমান অবস্থায় ইতোমধ্যে সে ২টি পরীক্ষা দিয়েছে। গত শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি এসেই এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের মামা হাবিবুর রহমান জানান।
থানা পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত শনিবার মাস্টার্স বাংলা শেষ বর্ষের দ্বিতীয় পরীক্ষা দিয়ে বাড়ি এসে রিতা আক্তার প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরেরদিন রোববার (১৫.০৫.২২) সকাল সাড়ে নয়টার দিকে তার মা মোছা. মমতাজ বেগম তাকে ঘুম থেকে ডাকতে তার দরজায় কড়া নাড়লে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে শয়ন কক্ষে প্রবেশ করলে ঘরেরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন। এসময় চিৎকার করলে তার বাবা মো. মোশারফ হোসেন ছুটে এসে ওড়না কেটে তার লাশ নিচে নামায়। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহতের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোনসহ একটি চিরকুট জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলে কোনো সিমকার্ড ও ম্যামোরি কার্ড ছিলোনা। এঘটনায় থানায় একটি অস্বাভাবীক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com