শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করলো এসিল্যান্ড

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ৬.১৫ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক মাধ্যমিক শিক্ষার্থী।

শুক্রবার (১৩ই মে) দুপুরে বরযাত্রী আসার আগেই স্থানীয় পুকুরিয়া এস.এ একাডেমি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.মোস্তাফিজুর রহমান।

উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস.এম.মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মানিকদহ ইউনিয়নের ধামন্দি গ্রামের ওই ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে হাজির হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com