শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সয়াবিন তেল বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা আদায়।

  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২, ৯.৪৩ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী বাজারে সয়াবিন তেলের মূল্য বেশি নেওয়া ও বেশি লাভের আসায় সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে ২টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও মজুদ তেল ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রয় করার ব্যবস্থা করেন, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার দুপুর দুইটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় রেলগেটে ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে নির্ধারিত মুল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও মজুদ তেল সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্য বিক্রি করার ব্যবস্থা করেন। সেখানে ভোক্তা অধিদপ্তরের হস্তক্ষেপে ১৬০ টাকায় ১ লিটার সয়াবিন তেল বিক্রয় শুরু হলে অসংখ্য ক্রেতা লাইন ধরে সয়াবিন তেল ক্রয় করতে দেখা যায়।

পরে সয়াবিন তেলের পাইকারি বিক্রেতা নিমাই স্টোরে অভিযান চালিয়ে বেশি দরে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জমিরানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর এর সহকারী পরিচালক, মমতাজ বেগম বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দরে সয়াবিন তেল বিক্রয় করছেন এবং মজুদ রেখে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করছেন। তাদের বিরুদ্ধে সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচানলনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।

এসময় জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের আহবায়ক মাসউদ রানা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র মহন্ত, জেলা পুলিশ ফোর্স ও স্থানীয় গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com