শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী দুই কর্মচারীকে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৭.৪৭ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী হকার সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাষ্টফুডের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ কাওসার ও মোঃ বাবু হোসেন।

আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল ২০২২ রাতে নিউমার্কেটের ওয়েলকাম ফাষ্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর ফুটপাতে ইফতার সামগ্রীর টেবিল পাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে ওয়েলকাম ফাষ্টফুডের বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাষ্টফুডের কর্মচারীদের মারধর করলে পরবর্তীতে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেট দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।

গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলে এলাহী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com