শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সেলিম রেজা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৫.০৪ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি : ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার সেলিম রেজা। জেলার ৯ থানার ওসিদের মধ্য থেকে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

গত ১৭ ই নভেম্বর তিনি ভাঙ্গা থানায় যোগদান করেন। এরপর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত , মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

চাকরিজীবনে এটা একজন পুলিশ কর্মকর্তার জন্য সম্মান ও গৌরবের বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সেলিম রেজার জন্মস্থান পাবনা জেলার সুজানগর উপজেলাতে।
গতকাল (৯ ই মে) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান এ নাম ঘোষণা করেন।
তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com