শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বামীকে হত্যার পর স্বেচ্ছায় পুলিশের হাতে ধরাদিলেন স্ত্রী।

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১২.০৩ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদক।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যার পর থানায় উপস্থিত হয়েছেন স্ত্রী।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফয়সাল আলম খান (৩৩)। তিনি সিলেটের রইস আলী খানের ছেলে। অভিযুক্ত মোরশেদা খামারু রাজশাহীর বাগমারা থানার সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, এক বছর আগে ফয়সাল তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া ওঠেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। মোরশেদা তার প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে ফয়সালকে বিয়ে করেন। ১৩ বছর আগে বিয়ে হলেও তাদের দাম্পত্যজীবনে কোনো সন্তান নেই। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো।

সোমবারও তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মোরশেদা ঘরে থাকা মসলা বাটার শিল দিয়ে স্বামী ফয়সালের মাথায় আঘাত করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন মোরশেদা।
l
পরে মোরশেদা টঙ্গী পূর্ব থানায় এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় যায়। সেখানে ফয়সালকে ঘরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

জিএমপির উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদা তার স্বামীকে শিল দিয়ে মাথায় আঘাত ও পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com