শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন মোস্তফা আকিদুল মোল্যা (৪৬) ও খাইরুল মোল্যা (৪৫)। আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে রাজিবুল ইসলাম (৩০), কাদের মোল্যা (৪০), সোহেল শেখকে (২০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিকে ঘোষপুর ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক গ্রুপ ও চরদৈতরকাঠি গ্রামের আরিফ খালাসির গ্রুপের মধ্যে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোস্তফা জামান সিদ্দিকের পক্ষের আকিদুল মোল্যাকে (৪৬) ও খাইরুল মোল্যাকে (৪৫) গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আকিদুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং খায়রুল শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়। খাইরুলের মৃত্যুর পর তার আত্মীয়স্বজন লাশটি বোয়ালমারী থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com