মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কুমিল্লা’র চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে ১৪৬০ পিচ ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ৬.৪৮ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন /কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় রয়েল কোচের বাস থেকে ১৪৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অনিক(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

পুলিশি সুত্রে জানা যায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় রয়েল কোচের একটি বাসে(ঢাকা মেট্রো ব ১৫- ৬২৬৮) তল্লাসী চালিয়ে ১৪৬০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনা জড়িত থাকার দায়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক মাদক পাচারকারী অনিক কুমিল্লা জেলার কোতোয়ালী থানার  চম্পকনগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন-মাদক পাচারকারী নতুন কৌশল অবলম্বন করে সিটের নিচে চুম্বকের মাধ্যমে প্যাকেটগুলো আটকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা
করে ওই আসামীকে  গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com