শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খিলগাঁও এলাকা থেকে অজ্ঞান পার্টির ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১১.৫৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাহাতুল ইসলাম রাহাত, মোঃ খোরশেদ আলম ও মোঃ ইকবাল হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৭২০০ পিস চেতনা নাশক ঔষধ (নকটিন) ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) রাত ১২:৪৫টায় খিলগাঁও থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অজ্ঞান পার্টির সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেটে আসা ক্রেতাদের সাথে মিশে যেত। এরপর টাগের্ট করতো। পরবর্তী সময়ে অত্যন্ত সুকৌশলে টাগের্টকৃত ক্রেতাদের তরল জাতীয় খাদ্য দ্রব্যের সাথে চেতনা নাশক ঔষধ (নকটিন) ট্যাবলেট সেবন করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com