শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ টি অবৈধ ইটভাটা বন্ধ করা প্রশ্নে হাইকোর্টের রুল

  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭.১৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলায় ৯৯ টি অবৈধ ইটভাটা বন্ধ করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী একিউএম সোহেল রানা জনস্বার্থে বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তিনি নিজেই রিটের শুনানি করেন।
এডভোকেট একিউএম সোহেল রানা বলেন, বিদ্যমান আইন লংঘন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলায় ৯৯ টি ইটভাটা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
তিনি জানান, অবৈধ উপায়ে পরিচালিত ওইসব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা সন্তোষজনক পদক্ষেপ না নেয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ব্রাহ্মণবাড়িয়ার ডিসি ও এসপি ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com