শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খিলগাঁও থেকে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৭.৪৩ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জসিম উদ্দিন।

 

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম  জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায় কতিপয় মাদক ব্যবসায়ী খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান বাগান বাড়ি এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার জন্য প্রাইভেটকারসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ এপ্রিল ২০২২) রাত ৮:১৫ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ( যার রেজিস্ট্রেশন নাম্বার- ঢাকা মেট্রো-গ-২৯-৪৪০৬) জব্দ করা হয়।

তিনি  বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেয়া তথ্য মতে রাত ৯:১৫ টায় একই এলাকার একটি বাসা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com