মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তারেক মাসুদ ফিল্ম সোসাইটির যাত্রা শুরু।

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১২.২৩ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ফরিদপুরে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র সংসদ ‘তারেক মাসুদ ফিল্ম সোসাইটি’। শনিবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয় শহরের কমলাপুরে জেলার চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সম্মেলন। সবার ঐক্যমতে নির্ধারিত হয় সংগঠনের নাম, গঠনতন্ত্র এবং গঠিত হয় আট সদস্যের প্রথম কার্যনির্বাহী পরিষদ। সভাপতি নির্বাচিত হন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন লেখক ও সাংবাদিক এইচ.এম. মেহেদী হাসান।

সভাপতি রেজাউল করিম বলেন, ‘‘একদল তরুণ উদ্যমীদের নিয়ে তারেক মাসুদ ফিল্ম সোসাইটির আজ আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি, এর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন আরো বেগবান হবে। ফরিদপুরে বহু আগে একাধিক সংসদ গড়ে উঠলেও তা বেশিদিন টিকে থাকেনি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা।’’ আর সাধারণ সম্পাদক এইচ.এম. মেহেদী হাসান বলেন, “চলচ্চিত্র মানুষের চিন্তার জগতে ব্যাপকভাবে নাড়া দিতে সক্ষম। আমরা এ শিল্পকে সব শ্রেণিপেশার মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তৈরি করতে চাই চিন্তাশীল দর্শক। সেখানে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন ফরিদপুরের কৃতি সন্তান তারেক মাসুদ। আমরা আশাবাদী আমরা সফল হবো।’’

তিন বছরের জন্য নির্বাচিত সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি লিয়াকত হিমু, সহ সাধারণ সম্পাদক সুজিত হাসান শোভন, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান, সদস্যবৃন্দ মো. তাসিনুল করিম প্রত্ন, মো. আসিফ খান তামিম ও তাওসিফ করিম প্রাচ্য।

সম্মেলন শেষে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের উপর নির্মিত তারেক মাসুদের শর্টফিল্ম ‘নরসুন্দর’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com