সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গণহত্যার রায়ে রোহিঙ্গাদের সন্তোষ প্রকাশ

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১২.৫৫ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় হবে, তাই ভোর থেকেই অধীর অপেক্ষায় ছিলেন রোহিঙ্গারা।
ক্যাম্পের মসজিদগুলোতে ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বিশেষ প্রার্থনা। আশ্রয় দানকারী বাংলাদেশ আর মামলা দায়েরকারী গাম্বিয়া থেকে শুরু করে, সকল সাহায্যকারীর জন্য দোয়া করেন আল্লাহর দরবারে।
রায় ঘোষনার খবর শুনতে দুপুর থেকেই শুরু হয় রোহিঙ্গাদের দৌঁড়-ঝাঁপ। বিভিন্ন দোকান কিংবা অফিসে গিয়ে ধর্ণা দেন আগ্রহী অনেকেই।
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ যখন অন্তর্বর্তী আদেশ পড়ে শোনাচ্ছিলেন, ক্যাম্প থেকে কয়েক জন মাত্র রোহিঙ্গা- সরাসরি শুনার সুযোগ পান। তাৎক্ষণিক সন্তোষ প্রকাশ করেন তারা।
অন্তর্বর্তী আদেশ কার্যকর করার জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক চাপের কথাও জানান রোহিঙ্গারা।
গণহত্যা মামলার রায় মিয়ানমারের বিরুদ্ধে হয়েছে- এমন খবর ক্যাম্পে ছড়িয়ে পড়লে, মসজিদগুলোতে শুরু হয় শুকরিয়া নামাজ আর বিশেষ মোনাজাত।
মিয়ানমারকে সব ধরনের গণহত্যা থেকে বিরত থাকতে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে নির্দেশনাসহ মোট চারটি আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। এই রায়ের মাধ্যমে বিশ্ব জনমত গড়ে উঠলে, রোহিঙ্গাদের অধিকার যেমন নিশ্চিত হবে, তেমনি গণহত্যাকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রত্যাশা করেন রোহিঙ্গারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com