মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে কৃষক হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন! 

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ৪.৪১ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। এসময় মামলার আরও ৬ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উপজেলার উদয়পাড়া গ্রামের মৃত কাদর আলীর ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন দণ্ডপ্রাপ্ত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমান হোসেন, কাউছার ও শফিক।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে আসামি গিয়াস টাকা ধার চায়। কিন্তু টাকা দিতে না পারায় হাজেরার সঙ্গে গিয়াস ঝগড়া সৃষ্টি করে। এর জের ধরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে। এতে বাধা দিলে বাদীর বড়ভাই আবদুর রশিদকে লোহার ছেনা দিয়ে গিয়াস আঘাত করে। এতে তার ঘাড়ে রক্তাক্ত জখম হয়। ওইসময় হাজেরাকেও মারধর করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মারা যান।
২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান আসামি গিয়াসকে আদালত যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com