মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাইবান্ধায় চাঞ্চল্যকর উত্তম হত্যাকান্ডের আলামত উদ্ধার আটক ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ৯.২৫ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর উত্তম হত্যাকান্ডের আলামত হিসেবে পুকুর হতে ৪টি দেশিও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তমের স্ত্রী ললিতা রানী (১৪) এবং তার প্রেমিক সম্ভু চন্দ্র সরকারের ছেলে মাত্র অষ্টম শ্রেণির ছাত্র স্বদেশ চন্দ্র সরকারকে (১৪) আটক করেছে। হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধী উত্তমের স্ত্রী ললিতার রানী দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বুধবার দিবাগত রাত ৪ টার সময় স্বদেশ চন্দ্রকে গ্রেফতার করে। হত্যাকান্ডের আলামত উদ্ধারের স্বার্থে পুলিশ আসামী গ্রেফতারের বিষয়টি গোপন করেছিলেন। স্বদেশের স্বীকার উক্তি মোতাবেক পুলিশ বৃহস্পতিবার সকাল হতে উত্তমের বাড়ির পিছনের পুকুর পানি শ্যালোমেশিন দিয়ে সেঁকে সন্ধ্যা ৬ টারদিকে পুকুর থেকে দেশিও অস্ত্র একটি কুড়াল, ২টি ছোট চাকু এবং ১টি বেকি উদ্ধার করে। জানাগেছে, হত্যাকান্ডের দিন উত্তমের স্ত্রী ললিতা রানীর পরিকল্পনা মোতাবেক তার প্রেমিক স্বদেশ চন্দ্রকে সাথে নিয়ে হত্যাকান্ডটি সংঘটিত করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, প্রেম ঘটিত কারণে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। বেশ কয়েকদিন ধরে উত্তমের স্ত্রী ললিতা রানীকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য বের হয়ে আসে। গত বছরের ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৬টার সময় পৌর সভার তাঁতীপাড়া মহল্লার রাজমিস্ত্রী উত্তম কুমার দেবনাথকে (৩০) তার নিজ শয়ন ঘরে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারি। উত্তম ওই মহল্লার নিবারণ চন্দ্রের ছেলে। বছর খানেক আগে প্রতিবেশি সুকুল চন্দ্রের কন্যা ললিতা রানীর সাথে উত্তমের বিয়ে হয়। গত ৫ জানুয়ারী রোববার দিবাগত রাত ৯টার সময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উত্তম কুমার দেবনাথের পরিবারকে সমবেদনা জানাতে থানা পুলিশকে অল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধিকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি সকলকে অপরাধিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশকে সহায়তা করার আহবান জানান। তিনি বলেন আমার বিশ্বাস প্রকৃত অপরাধি অবশ্যই শাস্তি পাবে। সেই ধারাবাহিকতায় পুলিশ আসামী আটকসহ বৃহস্পতিবার হত্যাকান্ডের আলামত উদ্ধার করে ।পাশা পাশি ললিতা রানী সহ অপর এক ব্যাক্তিকে পুলিশ আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com