বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৩.০৩ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

রবিবার দিনের শুরুর দিকে উত্তর কোরিয়া একটি মাঝারী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। এটি ছিল বিগত চার বছরের বেশি সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি দেশটির উত্তরের জাগাং প্রদেশ থেকে খাড়া গতিপথে উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি মাত্র ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করলেও সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়।

জাপান সরকারও একই ধরণের উপাত্ত প্রদান করেছে। একই সাথে এও জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০ মিনিট সময় ধরে উড্ডয়ন করে। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপানও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারি করে।

প্রদত্ত উপাত্তগুলো একটি “খাড়া উচ্চ গতিপথ” এর প্রতি নির্দেশ করে। এমনভাবে উৎক্ষেপণ করা হলে উত্তর কোরিয়া তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর দিয়ে না গিয়েও আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে।

তথ্যগুলো নিশ্চিত করা হলে, এটিই হবে ২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়ার পরীক্ষামূলক সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ২০১৭ সালের সে সময়ে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা যখন চরম পর্যায়ে ছিল, তখন উত্তর কোরিয়া দুইটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

সর্বসাম্প্রতিক এই ঘটনাটিসহ এটি এ মাসে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ১১তম ক্ষেপণাস্ত্র, যা কিনা এ পর্যন্ত, এক মাসে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বোচ্চ সংখ্যা।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে, এই পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে এবং ভবিষ্যতে এমন অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রম থেকে বিরত থাকতে, উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com