সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যানের এক যাত্রি নিহত। আহত ৩

  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪, ১২.২০ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের বারোকোনা মোড়ে (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় দিনাজপুরগামী ঔষধ বহনকারী পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জা ভ্যানের যাত্রি সামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত সামসুল হক (৭০) পার্বতীপুর হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের পুত্র। তিনি পেশায় এজন জেলে। দুর্ঘটনায় ভ্যান চালকসহ অপর দুই যাত্রি গুরুত্বর আহত হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) জানান, আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা ঔষধ বহনকারী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিরামপুর অভিমুখে যাওয়া চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান থাকা এক যাত্রি নিহত হয়। পিক-আপের ড্রাইভার ও হেল্পার পলিয়ে যায়। আমরা পিক-আপ ভ্যান আটক করেছি। নিহত ব্যক্তির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com