শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪, ১২.১৬ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৩টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  এরপর ভোট গণনা শেষে স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী, হাকিমপুরে কামাল হোসেন রাজ ও বিরামপুরে পারভেজ কবীর।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন। এছাড়াও টেলিফোন প্রতীক নিয়ে মো. তৌহিদুল ইসলাম সরকার ভোট পেয়েছেন ২ হাজার ১২৪ ও কাপ-পিরিচ প্রতীক নিয়ে অ্যাডভোকেট রবিউল ইসলাম ২ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।

বুধবার (৮ মে) রাত ৯ টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীনুর আলম বেসরকারিভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮২। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ২১৫ আর নারী ভোটার ৫৩ হাজার ৮৬৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪০ দশমিক ৬৬।

হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিমুল সরকার জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. কামাল হোসেন রাজ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুন উর রশীদ টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৩৭৮। এছাড়াও মো. আমিনুল ইসলাম আনারস প্রতীক নিয়ে দুই হাজার ২৪২ ভোট পেয়েছেন।

এদিন রাত সাড়ে ৮টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  এতে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৬৭।  ভোট পড়েছে ৪৪ হাজার ৪০০। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৫৫ দশমিক ২৫।

এদিকে, বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. পারভেজ কবীর ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মতিউর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৮০৭।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com