সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বিমানে সকলের যাত্রা যেন শুভ হয় তাই ইঞ্জিনের ভিতর মুদ্রা ছুড়ে ছিলেন এক যাত্রী

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

বিমানে ওঠার আগে প্রার্থনা করেছিলেন সকলের যাত্রা যেন শুভ হয়। তাই প্রয়োজনীয় রীতিও মানলেন এক যাত্রী। তবে সেই রীতি মানার কারণে চার ঘণ্টা দেরি করে ছাড়ল বিমান। ঘটনাটি বুধবার চিনের একটি বিমানবন্দরে ঘটেছে।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সানয়ার বিমানবন্দর থেকে বেজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টায় উড়ানের কথা। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও বহু ক্ষণ বিমানের ভিতরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিমানের যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিমানকর্মীদের তরফে জানানো হয়, যাত্রা যেন শুভ হয় সেই কারণে ইঞ্জিনের ভিতর মুদ্রা ছুড়েছিলেন এক যাত্রী। ঘটনাটি নজরে পড়ায় বিমান ছাড়তে দেরি হয় বলে জানান বিমানকর্মীরা।

ইঞ্জিন লক্ষ্য করে মুদ্রা ছোড়ার কারণে কোনও যান্ত্রিক ত্রুটি হতে পারে কি না, তা খতিয়ে দেখে নেওয়া হয়। যাত্রাপথে কোনও অসুবিধার সম্মুখীন যেন হতে না হয় সে কারণে হাতে সময় নিয়ে সব রকম পরীক্ষা করেন বিমানসংস্থার কর্মীরা। যন্ত্রের পরীক্ষানিরীক্ষা করার পর নির্দিষ্ট সময়ের চার ঘণ্টা পর দুপুর ২টো ১৬ মিনিটে বিমানটি বেজিংয়ের উদ্দেশে উড়ান শুরু করে।

বিমানসংস্থার তরফে চিনের এক বিশেষ সমাজমাধ্যমে এই ঘটনার উল্লেখ করে লেখা হয়, ‘‘অশিক্ষিতদের মতো আচরণ। এই কুসংস্কারের কারণে যে কী ভয়াবহ দুর্ঘটনা করতে পারত, তা ধারণাতীত।

এই ধরনের ঘটনা চিনে প্রথম নয়। ২০২১ সালে যাত্রা শুভ করতে বিমানের ইঞ্জিন লক্ষ্য করে মুদ্রা ছুড়েছিলেন এক যাত্রী। ১৪৮ জন যাত্রী নিয়ে চিনের ওয়েইফাং থেকে হাইকোউয়ের উদ্দেশে বিমানটি ওড়ার কথা ছিল। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, লাল কাপড়ে মুড়ে ইঞ্জিন লক্ষ্য করে মুদ্রা ছুড়েছিলেন যাত্রীটি। ঘটনাটি নজরে আসার পর বিমানটি বাতিল করে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com