সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

চাঁদের পাথর ও মাটি সংগ্রহ করে আনতে পাড়ি দিল চিনের মহাকাশযান

  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪, ১২.৪৫ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

চাঁদের দূরতম প্রান্ত থেকে পাথর ও মাটি সংগ্রহ করে আনতে পাড়ি দিল চিনের মহাকাশযান। এ হেন অভিযান বিশ্বে এই প্রথম।

চিনের সবচেয়ে বড় রকেট ‘লং মার্চ-৫’। সেই রকেটে চেপেই দেশের দক্ষিণে হায়নান দ্বীপের ‘ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার’ থেকে বিকেল ৫টা ২৭ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চিনা চন্দ্রযান চাং’এ-৬। চিনের জাতীয় মহাকাশ দফতর (সিএনএসএ) জানিয়েছে, আজ উৎক্ষেপণের সময়ে বিজ্ঞানীদের পাশাপাশি, কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এএসএ) ও ফ্রান্স, ইটালি, পাকিস্তানের মহাকাশ বিশেষজ্ঞেরা। এই সব ক’টি দেশের গবেষণাকারী-পেলোড (যন্ত্র) নিয়ে গিয়েছে ‘লং মার্চ-৫’। চাং’এ-৬ অভিযানে যুক্ত রয়েছেন ফরাসি গবেষক পিয়ের-ইভ মেসল্যাঁ। তিনি বলেন, এত অল্প সময়ে চিন যে ভাবে এমন উচ্চাকাঙ্ক্ষী ও সফল অভিযানে পা দিল তা রহস্যময়।

সিএনএসএ-র চন্দ্র-অভিযানের ডেপুটি ডিরেক্টর গে পিং জানান, বিভিন্ন দেশ তাঁদের এই অভিযানে যুক্ত হলেও আমেরিকার কোনও সংস্থা অংশ নেয়নি। কারণ, আমেরিকার আইনে বেজিং-এর সঙ্গে নাসা (আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা)-র কোনও প্রকার যৌথ অভিযান নিষিদ্ধ।

প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, চাং’এ-৬ অবতরণ করবে চাঁদের দূরতম প্রান্তে। উপগ্রহের দক্ষিণ মেরুর অ্যাটকেন বেসিনে। এই অংশ পৃথিবীর থেকে দেখতে পাওয়া যায় না, উল্টো দিকে মুখ করে রয়েছে। অভিযানের লক্ষ্য, অবতরণস্থল থেকে ২ কেজি মাটি ও পাথর সংগ্রহ করে ফিরিয়ে আনা ও তার পরীক্ষামূলক বিশ্লেষণ করা। চিনা গবেষকদের সঙ্গে কাজ করছেন ইএসএ-র টেকনিক্যাল অফিসার নেল মেলভিল-কেনি। তিনি বলেন, ‘‘চাঁদের দূরতম ওই প্রান্ত এখনও মানুষের চোখে এক রহস্যময় স্থান। কারণ, আমরা কোনও দিনও ওই জায়গাটা পৃথিবী থেকে দেখতে পাইনি। যেটুকু দেখেছি, সেটা কোনও রোবোটিক প্রোবের পাঠানো ছবিতে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, রকেট থেকে চন্দ্রযানটি বিচ্ছিন্ন হওয়ার পরে ৪ থেকে ৫ দিন লাগবে চাঁদে পৌঁছতে। জুন মাসে চাঁদে অবতরণ করবে সে। চিনা চন্দ্রযানটি তার পর দু’দিন ধরে মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করবে। তার পর ফের পৃথিবীর উদ্দেশে রওনা দেবে। সব পরিকল্পনামাফিক চললে পৃথিবীতে ফিরে মঙ্গোলিয়ায় নামবে চিনের যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com