বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তে ২ কেজি সাপের বিষ উদ্ধার : বিজিবি

  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯.৪৯ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন ( বিজিবি) অধীনস্থ ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। যার আনুষ্ঠানিক মূল্য প্রায় তিন কোটি টাকা

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৩ টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষগুলো উদ্ধার  করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ( বিজিবি)  অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিরামপুর উপজেলার ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ  ভারতে পাচার হচ্ছে।  এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া ক্যাম্পের  বিজিবি সদস্যেদের সমম্বয়ে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভিতরে রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। সর্ব মোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। এবিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ইতিপূর্বেও ১০ এপ্রিল/২৪ইং বুধবার বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া  সীমান্ত পিলার ২৮৯/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড়, ঈদগাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা  হয়েছিল।উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি বিশ লক্ষ টাকা। চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com