শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা

  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪, ১২.১৮ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ৩ উপজেলায় বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সবাই আওয়ামীলীগের সমর্থক। বুধবার (০৮ এপ্রিল) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩টিতে ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওই উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান এসএম বায়েজিদ হোসেন। তিনি সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা। তিনি দেয়াত-কলম প্রতীক নিয়ে ৩২,৭৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকের শফিউল হক মিঠু পেয়েছেন ৩,৪৯৪ ভোট। জেলার নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস.এম নুরে আলম সিদ্দিকী শাহীন। তিনি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯২৭৯ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মাদ আলী শিকদার পেয়েছেন ১৮,৮৪৮ ভোট। জেলার ইন্দুরকানীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী। তিনি আনারশ প্রতীক নিয়ে ১১,২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দোয়াত-কলম প্রতীকের বিএনপি নেতা মো. ফায়জুল রশিদ পেয়েছেন ৭৭৪৩ ভোট। এ ছাড়া পিরোজপুর সদর উপজেলায় ১১০০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মো. রফিকুল ইসলাম, ২২০৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পদ্মফুল প্রতীকের শাহানাজ পারভীন (শানু)। নাজিরপুর উপজেলায় ১৪,৬০৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে চশমা প্রতীকের শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, ২৯,৮১৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলাই প্রতীকের আলো শিকদার। এ ছাড়া জেলার ইন্দুরকানী উপজেলায় ৮৪৫৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তালা প্রতীকের মাহমুদুল হক দুলাল ও ১৭০৪৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের দিলারা পারভীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com