সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই রাস্তায় নামল ইজরায়েলের জনতা

  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪, ১.২০ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

তোপের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইজরায়েলি। শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা পণবন্দিদের মুক্ত করতে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছেন। জানা গিয়েছে, তেল আবিবের মতো জেরুজালেমেও নেতানিয়াহু এবং তাঁর সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে।

জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। জেরুজালেমে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিক্ষোভাকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়ি চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশাপাশি, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া,কানাডা,মিশর,ফ্রান্স, ইতালির মত দেশেও ইজরায়েল বিরোধী বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com